জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়

ডাকঘর- গুদিঘাটা কাকচিড়া, উপজেলা- বামনা, জেলা- বরগুনা।

স্থাপিতঃ ১৯৫৮ খ্রিঃ
EIIN: 100125 | MPO Code: 6502041301
School Code: 1629 | College Code: -
আমাদের কথা

আসসালামু আলাইকুম,
উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। দেখতে দেখতে উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় পার করে ফেলছে সফলতার অর্ধশত বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে আপনাদের আমাদের বিদ্যালয়ের প্রতি অসীম আগ্রহ-আমাদের প্রতিনিয়ত নতুন কিছু করার অনুপ্রেরনা যোগায়।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির কার্যক্রমের সফলতা অক্ষুন্ন রেখে, আপনাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতায় আমরা বিগত স্কুলের ধারনা পাল্টে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠদানের সু-ব্যবস্থা করব।(ইন্শাল্লাহ)

আমাদের উপর আপনাদের দীর্ঘদিনের বিশ্বাসের প্রতি সম্মান রেখে “উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় ” সফলতার ধারা অব্যাহত রাখবে (ইন্শাল্লাহ) আমরা চাই না সবচেয়ে সেরা স্কুলে পরিনত হতে কিংবা সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের স্কুলে পরিনত হতে। আমরা চাই আমাদের সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে, এমন একটি ভিত্তি গড়ে দিতে যার মধ্যে দিয়ে আমাদের এক একজন ছাত্র-ছাত্রী হয়ে উঠবে ভবিষ্যতের শেরে বাংলা একে ফজলুল হক, ড. মুহাম্মদ শহীদুল্লাহ,  ড. জামাল নজরুল ইসলাম, ড. জগদীশ চন্দ্র বসু, ড. মুহাম্মদ জাফর ইকবাল এর মতো কিংবদন্তী । আমরা চাই আমাদের স্কুলের আনন্দ মুখর আধুনিক পাঠদান পদ্ধতির কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিজ উৎসাহে স্কুলে আসবে, তাদের প্রতিটি দিনের ভাললাগা শুরুর স্থানটি ই হবে “উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় ” প্রাঙ্গণ। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের ছোট্ট শিশুটিকে বড় স্বপ্ন দেখান, আর বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে আপনি বেছে নিতে পারেন “উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় ” । আসুন, দেখুন, বিস্তারিত জানুন তারপর-ই সিদ্ধান্ত নিন-আমাদের পরিশ্রমী প্রতিটি সদস্যই মনে প্রাণে বিশ্বাস করে আত্মবিশ্বাসী বাবা-মায়ের সন্তানের জন্য নির্ভরশীল স্কুল “উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় ”।

সংক্ষিপ্ত ইতিহাস

কর্মের মাঝে মানুষ বেঁচে থাকে, আর কর্মই তাকে মহিমান্বিত করে অমর করে বিশ্ব লোকে। বিভিন্ন কর্মের মাধ্যমে মানুষ নিজেকে আলোকিত করতে পারে। তবে সর্বউত্তম কর্ম একটি জাতি বা গোষ্ঠিকে সুশিক্ষায় শিক্ষিত করা। তারই প্রেক্ষিতে অত্র এলাকার কয়েকজন মহৎ মানব মিলে তাদের স্বপ্নের এই “উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় ” প্রতিষ্ঠা করেন । বিদ্যালয়টি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য অত্র এলাকায় শিক্ষার সর্বোচ্চ মান বজায় রেখে অত্যাধুনিক ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা। শুরুতে মাত্র অল্পকয়েক জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪০০ এর অধিক। বর্তমানে ষষ্ঠ থেকে দশন শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। প্রতি বছর জে. এস. সি এবং এস. এস. সি তে বিদ্যালয়টি তার সফলতার স্বাক্ষর রাখছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

উত্তর কাকচিরা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্য অত্র এলাকায় শিক্ষার সর্বোচ্চ মান বজায় রেখে অত্যাধুনিক ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা।বিশ্বায়নের এই যুগে সর্বাগ্রে প্রয়োজন মান সম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা। যেখানে শিক্ষার্থীরা নীতি, নৈতিকতাবোধ সম্পন্ন দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠবে। সেই লক্ষ্যে বিদ্যালয়টি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বার্তা
...
নাম

পদবী

প্রতিষ্ঠান প্রধান
মো: হাসানুল কবির

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

বার্তা
...
নাম

পদবী

প্রতিষ্ঠান প্রধান
মো: হাসানুল কবির

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

Institute Location Google Map